বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাঁচবিবিতে ভূমি তথ্য ও সংশোধন ক্যাম্পের উদ্বোধন
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৫:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় জয়পুরহাটের পাঁচবিবিতে অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলার বালিঘাটা ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা করেন অটোমেশন ভূমি সেবা প্রকল্পের পরিচালক মোহাম্মদ ইফতেখার হোসেন।

প্রকল্প পরিচালক মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে ভূমি সেবায় স্বচ্ছতা ও আধুনিকায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন থেকে জমির মালিকরা নিজেদের জমি সংক্রান্ত সব তথ্য বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারবেন। এজন্য সরকার ভূমি সেবা ডিজিটালাইজেশনে কাজ করছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী রোববার পর্যন্ত উপজেলার ৮টি ইউনিয়নে মোট ২৪টি ক্যাম্প একযোগে পরিচালিত হবে। এসব ক্যাম্পে ভূমির খতিয়ান সংশোধন, নতুন তথ্য যুক্তকরণ, নামজারি ও ডিজিটাল রেকর্ড যাচাইসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকা তাওহিদা, জেলা গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. রাজিউর রহমান রাজু ও বালিঘাটা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মো. জাহানুর ইসলাম।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  পাঁচবিবি   ভূমি   তথ্য   উদ্বোধন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close