বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ৮ প্রবাসী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১:৫৯ AM আপডেট: ০৯.১০.২০২৫ ৩:০৪ এএম

ওমানে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের আট বাংলাদেশি প্রবাসী প্রাণ হারিয়েছেন। বুধবার বিকেলে দুকুম সিদরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে, যা রাজধানী মাসকাট থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

ওমানে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আসাদুল হক জানিয়েছেন, মাছ ধরার উদ্দেশ্যে ৯ বাংলাদেশি শ্রমিককে নিয়ে একটি মাইক্রোবাস দুকুম সিদরার দিকে যাচ্ছিল। পথে একটি বড় ফিশিং কন্টেইনার ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এত তীব্র ছিল যে ঘটনাস্থলেই আটজন নিহত হন। গুরুতর আহত চালককে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে সাতজনই চট্টগ্রামের সারকাইত ইউনিয়নের তরুণ শ্রমিক। তাদের মধ্যে ছিলেন মোহাম্মদ আমিন সওদাগর, আরজু, মোহাম্মদ রকি, মোহাম্মদ বাবলু, সাহাব উদ্দিন, জুয়েল এবং মো. রনি। এছাড়া রাউজানের আলাউদ্দিনও এতে নিহত হয়েছেন। এই ঘটনায় একই এলাকার একাধিক পরিবারের উপর গভীর শোক নেমেছে।

সারিকাইত ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাছলিমা বেগম জানিয়েছেন, “একই ইউনিয়নের পাঁচ তরুণের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমেছে।” নিহতদের বাড়িতে চলছে আহাজারি ও শোকপ্রকাশ।

ওমানে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দুর্ঘটনার পর একজন কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন। মরদেহগুলো স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে। আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হলে দ্রুত মরদেহগুলো দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

ওমানে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এই দুর্ঘটনা দুঃখ ও শোকের ছায়া ফেলেছে। দুখুম পুলিশ জানিয়েছে, মাইক্রোবাস এবং ফিশিং ট্রাকের সংঘর্ষের সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি এবং কম দৃশ্যমানতা এই প্রাণহানির মূল কারণ।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  ওমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close