বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ট্যালকম পাউডারে ক্যানসারের উপাদান
জনসন অ্যান্ড জনসনকে ৯৬৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১:২৪ AM আপডেট: ০৯.১০.২০২৫ ১:২৭ এএম

যুক্তরাষ্ট্রের একটি আদালত মার্কিন বহুজাতিক ফার্মাসিউটিক্যালস কোম্পানি জনসন অ্যান্ড জনসন-কে ক্যান্সারে মারা যাওয়া এক নারীর পরিবারকে ৯৬৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে। আদালতের রায়ে বলা হয়েছে, বিশ্বের অন্যতম বৃহৎ বেডি পাউডার প্রস্তুতকারক কোম্পানিটি ওই নারীর মৃত্যুর জন্য দায়ী।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা মে মুর ২০২১ সালে ৮৮ বছর বয়সে বিরল ক্যানসার মেসোথেলিওমায় মারা যান। একই বছর তার পরিবার জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, কোম্পানির ট্যালকম বেবি পাউডারে অ্যাজবেস্টস ফাইবার নামের একটি উপাদান ছিল, যা মেসোথেলিওমা ক্যানসারের কারণ হতে পারে।

সোমবার (৭ অক্টোবর) রাতে আদালত মামলার রায় ঘোষণা করে। রায়ে কোম্পানিকে ১৬ মিলিয়ন ডলার ভুক্তভোগীর ক্ষতিপূরণ এবং ৯৫০ মিলিয়ন ডলার শাস্তিস্বরূপ অর্থ দিতে বলা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী, দণ্ডমূলক ক্ষতিপূরণ সাধারণত ক্ষতিপূরণমূলক অর্থের ৯ গুণের বেশি হওয়া উচিত নয়, তাই এই পরিমাণ কমানো হতে পারে বলে মনে করা হচ্ছে।

মে মুরের পরিবারের পক্ষের আইনজীবী ট্রে ব্রানহাম রায়ের পর বলেন, “আমরা আশা করি জনসন অ্যান্ড জনসন অবশেষে এই অযৌক্তিক মৃত্যুর দায় স্বীকার করবে।”

জনসন অ্যান্ড জনসনের প্রতিক্রিয়ায় কোম্পানির আইন বিষয়ক ভাইস প্রেসিডেন্ট এরিক হাস রায়কে ‘অত্যন্ত অন্যায় ও অসাংবিধানিক’ বলে অভিহিত করেছেন এবং আপিল করার পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি দাবি করেন, বাদীপক্ষের আইনজীবীরা আদালতে ভুয়া বৈজ্ঞানিক ব্যাখ্যা উপস্থাপন করেছেন।

মেসোথেলিওমা রোগ দীর্ঘদিন ধরে অ্যাজবেস্টসের সংস্পর্শের সঙ্গে যুক্ত বলে জানা যায়। তবে কোম্পানি জানিয়েছে, তাদের পণ্য নিরাপদ, এতে অ্যাজবেস্টস নেই এবং এটি ক্যান্সারের কারণ নয়। ২০২০ সালে জনসন অ্যান্ড জনসন যুক্তরাষ্ট্রে ট্যালকম পাউডার বিক্রি বন্ধ করে দেয় এবং ভুট্টার গুঁড়ো ভিত্তিক পণ্য চালু করে।

আদালতের নথি অনুযায়ী, জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে বর্তমানে ৬৭ হাজারেরও বেশি মামলা চলছে। এর মধ্যে মেসোথেলিওমা সংক্রান্ত মামলার সংখ্যা কম, আর অধিকাংশই ডিম্বাশয়ের ক্যানসারের অভিযোগ।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:   জনসন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close