সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      ● নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?      ● মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ      ● ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান      ● শিক্ষকদের নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল ৯ বছরের আদিবের      ● চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ      ● ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’: রিজভী      ● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      ● আজ বিশ্ব এতিম শিশু দিবস      
হালিয়া নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১১:১৩ পিএম

পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়ার বটতলা এলাকায় লোহালিয়া নদীর তীরে জোয়ারের পানিতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে দুমকি থানায় খবর দেয়। খবর পেয়ে দুমকি থানা পুলিশ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ পাহারায় রাখে এবং বিষয়টি নৌ-পুলিশকে জানায়।

দুমকি থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, ঘটনাস্থল লোহালিয়া নদীর তীরে হওয়ায় বিষয়টি নৌ-পুলিশের অধিক্ষেত্রে পড়ে। তাদের অবহিত করা হয়েছে এবং তারা ঘটনাস্থলে পৌঁছানোর অপেক্ষায় আছেন।

দুমকি থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর লাশ উদ্ধার, ময়নাতদন্তে প্রেরণ ও আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশ লাশ পাহারায় নিয়োজিত ছিল।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  লাশ   উদ্ধার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close