বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পবিপ্রবিতে ‘শহীদ জিয়া গবেষণা পরিষদ’ এর কার্যক্রম স্থগিত
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১০:৩৬ পিএম
পবিপ্রবি

পবিপ্রবি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘শহীদ জিয়া গবেষণা পরিষদ’-এর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। 

আজ বুধবার (৮ অক্টোবর) ইউট্যাব পবিপ্রবি ইউনিটের সভাপতি প্রফেসর ড. মো. মামুন অর রশীদ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউট্যাব ও জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট)-এর সদস্যদের এক জরুরি যৌথ সভা বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় পবিপ্রবিতে ‘‘শহীদ জিয়া গবেষণা পরিষদ’’ নামে গঠিত সংগঠনটির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে, সংগঠনটির বৈধতা যাচাইয়ের জন্য বিএনপির কেন্দ্রীয় মহাসচিব বরাবর একটি চিঠি প্রেরণ করা হবে। কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত দলীয় ঐক্য রক্ষার্থে ‘‘শহীদ জিয়া গবেষণা পরিষদ’’-এর কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সাময়িকভাবে স্থগিত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যেন কোনো স্বার্থান্বেষী মহল দলীয় ঐক্য বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পবিপ্রবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close