বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      
আদালতে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার দখল করে গড়ে ওঠা হোটেল উচ্ছেদ
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১০:২৫ পিএম আপডেট: ০৮.১০.২০২৫ ১০:২৯ PM
বরিশাল আদালতে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার দখল করে গড়ে ওঠা খাবার হোটেল উচ্ছেদ

বরিশাল আদালতে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার দখল করে গড়ে ওঠা খাবার হোটেল উচ্ছেদ

বরিশালে ৪৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’-এ খাবারের হোটেল চালুর পর সেটি উচ্ছেদ করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে প্রধান বিচারপতির নির্দেশে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাহির উদ্দিন ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

উচ্ছেদে স্বস্তি প্রকাশ করেছেন বিচারপ্রার্থীরা। এর আগে রোববার ন্যায়কুঞ্জে খাবার হোটেল চালু করা হয়েছিল। এ বিষয়ে হোটেল ম্যানেজার ইদ্রিস সরদার দাবি করেন, তিনি আদালত সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুমতি নিয়েই দোকান দিয়েছিলেন।

তথ্যমতে, গত বছর ৭ মার্চ বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর উদ্বোধনের মাধ্যমে চালু হয় ন্যায়কুঞ্জ। ৮০০ বর্গফুট আয়তনের এই বিশ্রামাগারে ৪০ জন বিচারপ্রার্থীর বসার জায়গা, পুরুষ ও নারীদের জন্য পৃথক বাথরুম, ব্রেস্টফিডিং জোন এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা রয়েছে। এছাড়াও একটি ছোট টি স্টলের ব্যবস্থাও ছিল।

কিন্তু গত রবিবার থেকে এটি একটি খাবার হোটেল হিসেবে বাণিজ্যিকভাবে ব্যবহৃত হচ্ছিল। ফলে বিচারপ্রার্থীরা বিশ্রামাগারটি ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত হন।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ, বরিশাল আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মির্জা রিয়াজ হোসেন, বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পিপি হাফিজ আহমেদ খান বাবলুসহ আদালতের কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবী সমিতির সদস্যরা।

প্রসঙ্গত, বরিশালের ১০টি উপজেলায় প্রায় ৫০ হাজার মামলা বিচারাধীন রয়েছে এই আদালতে। প্রতিদিন হাজারো মানুষ ন্যায়বিচারের আশায় এখানে আসেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বরিশাল   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close