সাহসিকতা, ঝুঁকিপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ ‘প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পদক’ পেয়েছেন তালহা বিন জসিম।
আজ বুধবার (৮ অক্টোবর) তিনি তার ফেসবুক পোস্টে এই তথ্য জানান।
শুকরিয়া আদায় করে তালহা বিন জসিম বলেন, “মহান আল্লাহ তায়ালার দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে এই সম্মানের যোগ্য করে তুলেছেন।”
তিনি আরো বলেন, “মহান আল্লাহ তায়ালার অশেষ কৃপায় ‘প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পদক’ অর্জনের সম্মান লাভ করেছি। এই অর্জন আমার একার নয়- এটি আমার সহকর্মী, পরিবার, ও সকল শুভাকাঙ্ক্ষীর ভালোবাসা ও প্রেরণার ফল।”
ফায়ার সার্ভিস অধিদপ্তরের বরাতে জানা যায়, ২০২৩ সালের সাহসিকতা, ঝুঁকিপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ ৪ ক্যাটাগরিতে ফায়ার সার্ভিসের ৫০ জন কর্মকতা এবং কর্মচারীকে পদক প্রদান করা হয়।