প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৩:৩৫ AM

বিগত তিন জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আওয়ামী দুঃশাসন ও ফ্যাসিবাদ জনগণের ভোটের ন্যায্য অধিকার কেড়ে নিয়েছিলো।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়ায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ ৩ সংসদীয় আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল এসব কথা বলেন।
তিনি বলেন, “২০১৪, ২০১৮ ও ২০২৪-এ যে জাতীয় নির্বাচন হয়েছে সেখানে কেউ ভোট দেয়ার সুযোগ পায়নি। এবার সাধারণ মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। দেশে সে পরিবেশ সৃষ্টি হয়েছে। আসন্ন নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিবেন।”
এদিন তিনি সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়ায় রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা এবং জিয়াউর রহমানের ১৯ দফার সংযোজনে আগামীর অগ্রনায়ক শীর্ষক বুকলেট বিতরণ এবং গণসংযোগ করেন।
এ সময় ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুলের সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাবু, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী পিয়ার হোসেন নয়ন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সোহেল আরমান, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব সাউদ, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, খোকা মোল্লা, স্বাধীন মোল্লা, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম হাসু।
আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আল আমিন অভি, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা বাবু, সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আবু ইসলাম, বৈদ্যের বাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আদিব, মাহবুব হোসেন লিমান, সনমান্দী ইউনিয়ন যুবদলের ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নয়ন সরকার, সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক সোহান সরকার প্রমুখ।