বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৩:৪৪ AM
ফাইল ছবি

ফাইল ছবি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্ত্রীর সাথে অভিমান করে কীটনাশক পানে এক যুবক আত্মহত্যা করেছেন।

শনিবার (৫ অক্টোবর) রাত ৭টা ৩০ মিনিটের দিকে ছেংগারচর পৌরসভার ১নং ওয়ার্ডের বালুরচর ফরাজি বাড়িতে এই ঘটনা ঘটে। উজ্জ্বল হোসেন (২৯) ঐ গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। 

জানা যায়, প্রায় এক মাস আগে উজ্জ্বলের স্ত্রী ইতি আক্তার স্বামীর সঙ্গে রাগ করে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকেই উজ্জ্বল মানসিকভাবে ভেঙে পড়েন। শনিবার রাতে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার পর হঠাৎ ঘরে গিয়ে কেরির বড়ি (কীটনাশক) খেয়ে ফেলেন। কিছুক্ষণ পর ভিকটিমের খালাতো বোন মারিয়া আক্তার (১৩) তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে এসে উজ্জ্বলকে মৃত অবস্থায় পান। খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা করছি পারিবারিক কলহের কারণেই উজ্জ্বল হোসেন আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  স্ত্রী   যুবক   চাঁদপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close