বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিষ খাইয়ে খুন জুবিনকে
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৩:২২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘খুনের তত্ত্ব’ মিললো ভারতীয় গায়ক জুবিন গর্গের মৃত্যুতে। গ্রেপ্তার হওয়া অভিযুক্ত সহশিল্পী শেখর জ্যোতি গোস্বামী দাবি করেছেন, জুবিনকে বিষ খাইয়ে খুন করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, সিআইডির তত্ত্বাবধানে বিশেষ তদন্তে শেখর জ্যোতি জানান, খুন করার আগে জুবিনকে বিষ খাওয়ানো হয়েছিল। জুবিনকে তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং ‘নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এর আয়োজক শ্যামকানু মহন্ত ষড়যন্ত্র করে হত্যা করে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে সাজানোর চেষ্টা করেন, দাবি জ্যোতির।
 
প্রসঙ্গত গত ১৯ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান জুবিন গর্গ। তার মৃত্যুর কারণ হিসেবে প্রথমে জানানো হয় সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়ে তিনি মারা যান। তবে তদন্তে বেরিয়ে আসছে একের পর এক নতুন তথ্য। যা ইঙ্গিত দিচ্ছে, গায়কের মৃত্যু দুর্ঘটনা নয়, সুপরিকল্পিত হত্যাকাণ্ড।

উল্লেখ্য, গায়কের মৃত্যুর ঘটনায় প্রথমে তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকনু মহন্তকে গ্রেপ্তার করা হয়। এরপর জুবিন গর্গের মৃত্যুর সঙ্গে জড়িত থাকার জেরে গায়কের ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামী এবং সহশিল্পী অমৃতপ্রভা মহন্তকে গ্রেপ্তার করে পুলিশ।

তবে এই গায়কের মৃত্যু মামলায় এ দাবির প্রেক্ষিতে ভারতের আসামের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গায়কের মরদেহের ফরেনসিক বিশ্লেষণ চলছে।

এ প্রসঙ্গে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সংবাদমাধ্যমে বলেন, “গায়ক জুবিন গর্গের ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনা হবে না। কারণ এটি তদন্ত ও আদালতের কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে। তবে রিপোর্টটি দেখতে যারা আগ্রহী তারা এটি পড়ার জন্য পূর্বানুমতি নিয়ে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) অফিসে যেতে পারেন।”

তিনি আরও বলেন, “দুইবার গায়কের মরদেহের ময়নাতদন্ত হয়েছে। এরমধ্যে শেখর জ্যোতি গোস্বামী দাবি করেছেন, গায়ককে বিষ খাইয়ে খুন করা হয়েছে। তার বয়ান রেকর্ড করেছে পুলিশ। তাই ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। রিপোর্ট আসবে ১০ অক্টোবর, ওইদিনই জানা যাবে জুবিনকে বিষ খাওয়ানো হয়েছিল কিনা।”

এদিকে এই গায়কের মৃত্যু নিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য ফাঁস হওয়ায় বেশ সরব হয়ে উঠেছেন তার ভক্ত এবং নেটিজেনরা। তারা এই হত্যাকণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বিষ   জুবিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close