বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিএনপির ৩১ দফা বাস্তবায়নের দাবিতে পথসভা
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১:৪৭ AM

বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে নোয়াখালীর হাতিয়ায় লিফলেট বিতরণ, গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার চৌমুহনী বাজার এলাকায় গণমিছিল শেষে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সম্ভাব্য প্রার্থী প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব। কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এবং সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

গণজমায়েত শুরুর আগে চৌমুহনী বাজারের বিভিন্ন পয়েন্টে পথচারী, দোকানপাট ও স্থানীয় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এতে বিএনপির ৩১ দফার মধ্যে রাজনৈতিক সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, সুশাসন প্রতিষ্ঠা, নির্বাচনী ব্যবস্থার সংস্কার এবং জনগণের ভোটাধিকার ফেরানোর দাবি উচ্চারণ করা হয়।

পথসভায় প্রধান বক্তা হিসেবে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব বলেন, ‘দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে হাতিয়ার তৃণমূলে বিএনপির অবস্থান আমরা সুদৃঢ় করেছি। তারেক রহমানের নির্দেশে গণতন্ত্র ও জনঅধিকার রক্ষার সব কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেছি।’

তিনি আরও বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা হয়েছে। আমি বিশ্বাস করি, জনগণ বিপুল ভোটের মাধ্যমে তারেক রহমানকে বিজয়ী করবে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ একটি আধুনিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে।

হাতিয়ার উন্নয়ন প্রসঙ্গে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে আমরা সন্ত্রাসমুক্ত হাতিয়া গড়ব। সুজলা-সুফলা ও শস্যশ্যামলা এই জনপদকে এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

স্থানীয় নেতৃবৃন্দরা তারা বলেন, ‘জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার, গণতন্ত্রচর্চা ও রাষ্ট্র পুনর্গঠনে বিএনপির ৩১ দফা যুগান্তকারী ঘোষণা। এসব দাবি বাস্তবায়ন ছাড়া দেশকে স্থিতিশীল পথে ফিরিয়ে আনা সম্ভব নয়।’

বক্তারা অভিযোগ করেন, ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কর্তৃত্ববাদী নিয়ন্ত্রণে নিয়ে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। এই দমননীতি ও দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন চলবে।’

কর্মসূচি শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল সমাপ্ত করেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিএনপি   ৩১ দফা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close