বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার কেজি মটর ডাল জব্দ
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ২:১৭ AM

মায়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে পাচারের সময় নোয়াখালীর হাতিয়া ও লক্ষ্মীপুরের রামগতি কোস্ট গার্ডের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মটর ডাল জব্দ করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) ভোররাত ৩টায় হাতিয়ার হরর্ণী টাংকির খাল এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২২ হাজার ৬২৫ কেজি মটর ডাল জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ১০ লাখ ১৮ হাজার ১২৫ টাকা।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ডাল পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জব্দকৃত পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে।’

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘চোরাচালান দেশের অর্থনীতির জন্য হুমকি। উপকূলীয় ও সীমান্ত এলাকায় কোস্ট গার্ড নিয়মিত নজরদারি ও অভিযান চালিয়ে যাচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের লক্ষ্য শুধু চোরাচালান রোধ নয়, বরং উপকূলীয় এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাও অন্যতম দায়িত্ব।’

হরর্ণী টাংকির খাল এলাকা দীর্ঘদিন ধরেই চোরাচালানকারীদের জন্য গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত। স্থানীয় প্রশাসন ও কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে সাম্প্রতিক সময়গুলোতে এই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের অভিযান দেশের অর্থনীতি, নৌপথের নিরাপত্তা এবং সীমান্ত অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

স্থানীয় বাসিন্দারাও আশা প্রকাশ করেছেন, নিয়মিত অভিযান চালিয়ে পাচারকারীদের নেটওয়ার্ক দুর্বল করা সম্ভব হবে, যা জননিরাপত্তা নিশ্চিত করবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  হাতিয়ায়   কোস্ট গার্ড   মটর ডাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close