বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিশ্বের শীর্ষ ১০ ধনীর ৯ জনই যুক্তরাষ্ট্রের, এশীয় ১ জন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ২:৪৯ AM

ফোর্বসের সর্বশেষ বিলিয়নেয়ার তালিকা অনুযায়ী, সেপ্টেম্বর মাসে বিশ্বের শীর্ষ ১০ ধনীর মধ্যে ৯ জনই যুক্তরাষ্ট্রের নাগরিক। মার্কিন শেয়ারবাজারের রেকর্ড উত্থানের কারণে তাদের সম্পদ মিলিতভাবে ২০১ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। শীর্ষ ১০ ধনীর মোট সম্পদ বর্তমানে ২.৩ ট্রিলিয়ন ডলারের বেশি।

টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক শীর্ষে রয়েছেন, তার মোট সম্পদের পরিমাণ ৪৯৬.৬ বিলিয়ন ডলার। ইতিহাসে একমাত্র ব্যক্তি হিসেবে তিনি প্রায় অর্ধ ট্রিলিয়ন ডলারের মালিক।

দ্বিতীয় স্থানে আছেন ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন (৩৪৯.৪ বিলিয়ন ডলার)। তৃতীয় এবং চতুর্থ স্থানে যথাক্রমে মেটার সিইও মার্ক জাকারবার্গ (২৪৭.৩ বিলিয়ন) ও অ্যামাজনের সাবেক সিইও জেফ বেজোস (২৩৩.৬ বিলিয়ন) রয়েছেন। এছাড়া গুগলের ল্যারি পেজ (২০৪ বিলিয়ন) ও সেরগেই ব্রিন (১৮৯.৩ বিলিয়ন) তালিকায় পঞ্চম এবং ষষ্ঠ অবস্থানে আছেন।

শীর্ষ ১০ ধনীর মধ্যে শুধুমাত্র ফ্রান্সের এলভিএমএইচের সিইও বারনার্ড আরনল্ট ও পরিবারই যুক্তরাষ্ট্রের বাইরে থেকে স্থান পেয়েছেন। তাদের সম্পদ ১৬৫.৮ বিলিয়ন ডলার। এছাড়া এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং, মাইক্রোসফটের সাবেক সিইও স্টিভ বলমার ও ওয়ারেন বাফেট যথাক্রমে অষ্টম, নবম ও দশম অবস্থানে রয়েছেন।

শীর্ষ ২০ ধনীর মধ্যে একমাত্র এশিয়ান হলেন ভারতের মুকেশ আম্বানি, যার মোট সম্পদ ১০১.৫ বিলিয়ন ডলার।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 





আরও সংবাদ   বিষয়:  ফোর্বস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close