বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিশ্বে প্রথম ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন ডলারে পা রাখলেন ইলন মাস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৪:২০ পিএম আপডেট: ০২.১০.২০২৫ ৪:৩৪ PM

মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা এবং বিশ্বের শীর্ষ ধনীর ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ইতিহাসে তিনিই প্রথম ব্যক্তি যার মোট সম্পদ ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো। ফোর্বস সাময়িকীর বিলিয়নিয়ার সূচকে এ তথ্য জানানো হয়েছে। 

বুধবার (১ অক্টোবর) বিকেল প্রায় ৪ টা ১৫ মিনিট নাগাদ মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৫০০.১ বিলিয়ন ডলারে। এ আগে তার সম্পদ ছিল প্রায় ৪৯৯ বিলিয়ন ডলার। 
বিবিসি প্রতিবেদন এই তথ্য প্রকাশ করা হয়।

মূলত গত কয়েক মাসে তার বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রতিষ্ঠান টেসলা, মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআইসহ অন্য প্রতিষ্ঠানগুলোর মূল্যবৃদ্ধির ফলে তার সম্পদ বেড়েছে।

টেসলার উত্থান-পতনের সঙ্গে ইলন মাস্কের ভাগ্য ওতপ্রোতভাবে জড়িত। গত ১৫ সেপ্টেম্বরের হালনাগাদ তথ্য অনুযায়ী, কোম্পানির ১২ দশমিক ৪ শতাংশ শেয়ার রয়েছে বিশ্বের শীর্ষ এই ধনী ব্যক্তির হাতে। চলতি বছর এখন পর্যন্ত টেসলার শেয়ারের মূল্য ১৪ শতাংশের বেশি বেড়েছে।

গত মাসে টেসলার পরিচালনা বোর্ডের চেয়ারম্যান রবিন ডেনহোম বলেছিলেন, ‘হোয়াইট হাউসে কয়েক মাস থাকার পর ইলন মাস্ক এখন কোম্পানির ‘সম্মুখসারিতে ও একেবারে কেন্দ্রে’ ফিরে এসেছেন।’

ফোর্বসের সূচক অনুযায়ী, ল্যারি এলিসন (ওরাকল প্রতিষ্ঠাতা) এখন বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি হিসেবে অবস্থান করছেন। তার সম্পদের পরিমাণ প্রায় ৩৫০.৭ বিলিয়ন ডলার হিসেবে ধরা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ইলম মাস্ক   ডলার   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close