মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত      ● জামালপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● জেন্ডার সমতা নিয়ে অ্যাডভোকেসি সংলাপ      ● ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন      ● অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব      ● আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত      ● সুন্দরবনে গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র বন্দুকযুদ্ধ      ● কথিত সাংবাদিক রতন দে কারাগারে      ● স্কুলের নির্মাণসামগ্রী নিয়ম বহির্ভূত ভাবে বিক্রির অভিযোগ       ● ১ দিনে রোপণ হবে ৫ হাজার চারা      ● ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০      ● হাম ও উপসর্গে এক দিনে ৭ জনের মৃত্যু      
যাত্রা শুরু হলো রক্তস্পন্দন ওয়েবপেজের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৪:৩২ পিএম আপডেট: ০২.১০.২০২৫ ৪:৩৭ PM

“সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে রক্ত আদান-প্রদানের তথ্যসমৃদ্ধ ‘রক্তস্পন্দন’ ওয়েবপেজের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে রাজধানীর কাঁটাবনে অনারম্বরপূর্ন অনুষ্ঠানে এ ওয়েব পেজের যাত্রা শুরু হয়। পেইজটি স্ক্যান করার মধ্য দিয়ে উদ্বোধন করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। এছাড়া উদ্যোক্তা হিসেবে ছিলেন ডা. এম এ তাইফুল হক।

‘সবার জন্য স্বাস্থ্য’ ও ‘সার্বজনীন চিকিৎসা’ ব্যবস্থার লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই এই ওয়েবঅ্যাপ চালু করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। 

এই উদ্যোগের পেছনে সরাসরি নেতৃত্বে ছিলেন বিএসআইসি এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির যুগ্ম সদস্য সচিব এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু, ডা.এম এ তাইফুল হক ও ডা. মো. মেহরাব হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু বলেন, “সাম্প্রতিক মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনা আমাদের জন্য বড় শিক্ষা। রক্তের অভাবে মানুষ হাসপাতাল থেকে হাসপাতালে ছুটেছে। প্রচুর চাহিদা থাকায় নানা জটিলতা তৈরি হয়। তাই আমরা চাই একটিমাত্র প্ল্যাটফর্মের মাধ্যমে সব ব্লাডব্যাংক ও আগ্রহী ডোনারের তথ্য থাকবে, যাতে প্রয়োজনে সরাসরি ডোনারের সাথে যোগাযোগ করা যায়, কোনো ধরনের হয়রানি ছাড়াই।”

তিনি বলেন, “বিনামূল্যে এই প্লাটফর্ম ব্যবহার করে রক্তদানকারী এবং গ্রহীতা উভয়ের সহজ হবেন।”

ওয়েব অ্যাপটির বিস্তারিত তথ্য, রেজিস্ট্রেশনের প্রক্রিয়া ও ব্যবহারবিধি তুলে ধরে ডা. তাইফ বলেন, “ভবিষ্যতে এই ওয়েবঅ্যাপ শুধু বিভাগীয় শহরেই নয়, বরং প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সম্প্রসারিত করা হবে। এতে সাধারণ মানুষ সহজেই রক্তদাতাদের সাথে যুক্ত হতে পারবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ডা. মো. মাহফুজুর রহমান মনি, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের এ কে এম মোস্তাফিজুর রহমান ইশমাম, মোবাশ্বির ইবনে বারী, মো. আশরাফ হোসেন প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওএফ



আরও সংবাদ   বিষয়:  রক্তস্পন্দন   ওয়েবপেজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close