বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাবেক পাকিস্তানি সিনেটর মুশতাক খানকে ধরে নিয়ে গেল ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৩:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দখলদার ইসরাইলি বাহিনী সাবেক পাকিস্তানি সিনেটর মুশতাক আহমেদ খানকে গ্রেপ্তার করেছে।

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) প্যালেস্টাইন অ্যাকশন কোয়ালিশন অব পাকিস্তানের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। 

উল্লেখ্য, গাজার ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে রওয়ানা দেয়া নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা স্থানীয় সময় বুধবার (১ অক্টোবর) গভীর রাতে ইসরাইলি বাধার মুখে পড়ে। বহরের বেশ কয়েকটি জাহাজ থামিয়ে তাতে উঠে পড়ে ইসরাইলি নৌ সেনারা। বন্ধ করে দেয়া হয় নৌযান থেকে চলা সরাসরি সম্প্রচার। 

সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অংশ হিসেবে পাকিস্তানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছিলেন সাবেক সিনেটর মুশতাক।
 
ফ্লোটিলা আয়োজকরা জানিয়েছেন, গাজাগামী বিদেশি কর্মী এবং ত্রাণ বহনকারী ১৩টি জাহাজ ইসরাইলি বাহিনী থামিয়ে দিয়েছে। তবে ৩০টি জাহাজ যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি উপত্যকার দিকে যাত্রা অব্যাহত রেখেছে।
 
এদিকে আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র একটি জাহাজ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার জলসীমায় প্রবেশ করেছে বলে জানা গেছে। তবে জাহাজটি ইসরাইলি নৌবাহিনী জব্দ করেছে কি না, তা স্পষ্ট নয়। আরও ২৩টি জাহাজ পথে রয়েছে। সেগুলোও খুব শিগগিরই গাজার জলসীমায় প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে।
 
প্রতিবেদন মতে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র লাইভ ট্র্যাকারে দেখা গেছে, মিকেনো নামে একটি জাহাজ বর্তমানে গাজার জলসীমায় রয়েছে। ইসরাইলি বাহিনী সেটি আটক করেছে কি না, তা এখনও স্পষ্ট নয়। বর্তমানে ২৪টি জাহাজ গাজার পথে রয়েছে। ইসরাইলি নৌসেনারা জাহাজগুলোর সেগুলো আটক করার চেষ্টা করছে। 
 
এদিকে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ ব্যাপক আলোড়ন ছড়িয়েছে নেটিজেন এবং সচেতন সমাজের মাঝে। মানবাধিকার কর্মীদের অংশগ্রহণে বেশ প্রসংশা কুড়াচ্ছে এই সাগর যাত্রা। 

 
স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  পাকিস্তান   সিনেটর   মুশতাক খান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close