বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আমি নোবেল না পেলে সেটা হবে যুক্তরাষ্ট্রের জন্য অপমান: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৪:০৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পেতে আগ্রহী হয়ে উঠেছেন। তিনি দাবি করেছেন, বিশ্বের সাতটি বড় সংঘাত তিনি থামানোর চেষ্টা করছেন; যদি এবার নোবেল শান্তি পুরস্কার না পান, তবে তা যুক্তরাষ্ট্রের জন্য বড় অপমান হবে।

গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভার্জিনিয়ার কুয়ান্টিকোতে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। 

ট্রাম্প বলেন, তিনি বিভিন্ন অঞ্চলের সংঘাত নিষ্পত্তিতে মধ্যস্থতা করেছেন এবং গাজা সংঘাত বন্ধের পরিকল্পনা জমা পড়েছে। 

তিনি আরো বলেন, আমার মনে হয়, আমরা এটি মিটিয়ে ফেলেছি। দেখা যাক, হামাসকে রাজি হতে হবে; যদি তারা রাজি না হয়, তাদের জন্য পরিস্থিতি খুবই কঠিন হবে। সব আরব ও মুসলিম দেশই রাজি হয়েছে, ইসরায়েলও রাজি হয়েছে। এটি একটি আশ্চর্যজনক বিষয়।

ট্রাম্প জানান, তিনি ভারত-পাকিস্তান ও ইরান-ইসরাইলসহ একাধিক স্থানে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন; তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং গাজায় ইসরায়েলের অভিযান পুরোপুরি থামাতে পারেননি। তবু তার দাবি, গত কয়েক মাসে তিনি সাতটি সংঘাত বন্ধ করেছেন এবং গাজার বর্তমান পরিকল্পনা সফল হলে সেটি আটটি সংঘাতের সমাধান হবে।

নোবেল সম্পর্কে বলতে গিয়ে ট্রাম্প বলেন, এটার জন্য আমি কি নোবেল পাব? একেবারেই না। তারা এটা এমন কাউকে দেবে যিনি কিছু করেননি, একজন লেখকের কাছে যাবে। দেখি কী হয়। যদি পুরস্কার দেয়া না হয়, তা দেশের জন্য অপমানজনক হবে এবং তিনি চান পুরস্কার তার দেশের কারও হকেই হোক, কারণ এমন অর্জন আগে হয়নি।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ট্রাম্প   নোবেল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close