প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১২:০৩ AM

সংগৃহীত ছবি
গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার সুযোগ নেই। এনসিপিতে যোগ দিতে হলে সদস্য ফরম পূরণ করতে হবে। নির্বাচনেও এনসিপির হয়েই দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে প্রতীক ইস্যুতে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বিএনপিকে জনগণের কাতারে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিএনপির অনেক নেতা ভারতের পক্ষে কথা বলছে। সেনাবাহিনী, বিএনপি, জাতীয় পার্টি ও আওয়ামী লীগ একপক্ষ।”
শাপলা পেতে কোন আইনি বাঁধা দেখছি না উল্লেখ করে বলেন, “এখানে ইসি স্বৈরাচারী ও বৈষম্যমূলক আচরণ করেছে। প্রতীক প্রশ্নে কোন ছাড় দেয়া হবে না। ব্যাখ্যা দিয়েই কমিশনকে যেতে হবে।”
তিনি আরো বলেন, “চিঠির সমাধান না করে কমিশন থেকে চিঠি পাঠানো অসাংবিধানিক।”