বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তিতাসে বজ্রপাতে দুটি বসতঘর ভস্মীভূত
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৯ পিএম
দুটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে

দুটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে

কুমিল্লার তিতাস উপজেলায় বজ্রপাতের ঘটনায় দুটি বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার জিয়ারকান্দি গ্রামের সিরাজ মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে বৃষ্টি শুরু হলে আনুমানিক ৫টার সময় বজ্রপাত সিরাজ মিয়ার একটি সেমিপাকা ও একটি টিনশেড ঘরে আঘাত হানে। মুহূর্তের মধ্যেই ঘরের চালায় আগুন ধরে যায়। এসময় ঘরে থাকা নারী-পুরুষ ও শিশুরা প্রাণ বাঁচাতে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতায় ঘরের ভেতর থেকে কোনো আসবাবপত্র বা মালামাল বের করা সম্ভব হয়নি।

পরে দাউদকান্দি ও হোমনা ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

হোমনা ফায়ার সার্ভিসের ইনচার্জ হাবিব মিয়া বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দাউদকান্দি ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  তিতাস   বজ্রপাত   অগ্নিকাণ্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close