বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রাইজমানির চেক মাটিতে ছুড়ে ফেললেন পাকিস্তানের অধিনায়ক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ২:১৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভদ্রলোকের খেলা হিসেবে পরিচিত ক্রিকেট এবার এশিয়া কাপে অনেক অসৌজন্যমূলক ঘটনার সাক্ষী হলো। যার বেশিরভাগই ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে হয়েছে। যেমন, খেলোয়াড়দের হাত না মেলানো, প্রেস কনফারেন্স বাতিল, অতিথির কাছ থেকে ভারতের পুরস্কার নিতে অস্বীকৃতি এবং সালমানের চেক ছুড়ে ফেলা উল্লেখযোগ্য।

স্বাভাবিকভাবেই  ম্যাচ হারার পর হতাশ থাকেন খেলোয়াড়রা। আবার সেই ম্যাচ যদি হয় ফাইনাল, তাহলে এ হতাশা বেড়ে যায় কয়েকগুণ। গতকাল (২৮ সেপ্টেম্বর) এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে ৫ ‍উইকেটে হারার পর এমন অবস্থাই হয়েছিল পাকিস্তান দলের। 

এসময়ই ঘটে নানা নাটকীয় ঘটনা। চ্যাম্পিয়ন ভারত এসিসি ও পিসিবির সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি না নিয়ে মাঠ ছেড়েছে ভারত। ট্রফি ছাড়াই মাঠে উদযাপন করেছেন সূর্যকুমার যাদবের দল। যা ক্রিকেট ইতিহাসের এক নজিরবিহীন ঘটনা।

এদিকে পাকিস্তান দলের অধিনায়ক সালমান আলি আঘা রানার্স আপের পুরস্কার গ্রহণ করলেও তা অতিথির সামনেই ছুড়ে মারেন তিনি। ৭৫ হাজার ইউএস ডলারের আর্থিক পুরস্কারের চেকটি নাকভি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে নেওয়ার পর মঞ্চ ছাড়ার সময় ছুড়ে ফেলে দেন সালমান।

পরে মুচকি হাসতে হাসতে মঞ্চ ছাড়েন সালমান। তার এই ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যা এখন ভাইরাল। 


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  প্রাইজমানি   চেক   পাকিস্তান   অধিনায়ক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close