প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪৩ AM

‘সূর্যের হাসি নেটওয়ার্ক’ প্রতিষ্ঠানটি অ্যাকাউন্টস এন্ড অ্যাডমিন বিভাগ অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু ২৯ সেপ্টেম্বর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের নাম: অফিসার
বিভাগ: অ্যাকাউন্টস ও অ্যাডমিন
শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স, অ্যাকাউন্টস, ম্যানেজমেন্ট বা প্রাসঙ্গিক বিষয়ে বিকম ডিগ্রী
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
দক্ষতা: ক্লিনিকে হিসাব-নিকাশ, রেকর্ড সংরক্ষণ, লজিস্টিকস, সম্পদ ও স্টক রেজিস্টারে পারদর্শিতা; এমএস অফিস, ইন্টারনেট, এমএস টিম ও শেয়ারপয়েন্টে দক্ষতা
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুলটাইম (অফিস ভিত্তিক)
লিঙ্গ: নারী-পুরুষ উভয়
কর্মস্থল: যেকোনো স্থান
অতিরিক্ত সুবিধা: ২টি উৎসব বোনাস এবং অন্যান্য প্রতিষ্ঠানভিত্তিক সুবিধা
আবেদনের সময়: ২৯ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর ২০২৫ পর্যন্ত।
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
স্বদেশ প্রতিদিন/এমএম