বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
র‍্যাবিস প্রতিরোধে বাকৃবিতে বিনামূল্যে ভ্যাক্সিন প্রদান
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪০ AM

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি টিচিং হাসপাতালে বিনামূল্যে র‍্যাবিস বা জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এই কর্মসূচি চালানো হয়। এতে স্থানীয় এলাকাবাসী তাদের পোষা প্রাণীদের নিয়ে এসে বিনামূল্যে র‍্যাবিস টিকা গ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. আনিসুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. মকবুল হোসেন এবং মেডিসিন বিভাগের অধ্যাপক ও ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির পরিচালক ড. মো. মাহবুব আলম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান বলেন, “র‍্যাবিস একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ, যা সাধারণত কুকুর বা বিড়ালের কামড়-আঁচড়ের মাধ্যমে ছড়ায়। এটি একবার সংক্রমিত হলে চিকিৎসা ছাড়া বেঁচে থাকার সম্ভাবনা নেই। তাই একমাত্র প্রতিরোধই হলো এর সমাধান। পোষা প্রাণীকে নিয়মিত টিকা দিতে হবে এবং কেউ কামড়ের শিকার হলে তাৎক্ষণিকভাবে সাবান-পানি দিয়ে ধুয়ে দ্রুত অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন নিতে হবে। সচেতনতা ও সময়মতো ব্যবস্থা নিলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।”

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. এ. কে. এম. আনিসুর রহমান জানান, “আমাদের এই কর্মসূচির লক্ষ্য শুধুমাত্র পোষা প্রাণী নয়, রাস্তার কুকুরদেরও টিকা দেওয়া। কারণ সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি সেখান থেকেই আসে। এ ধরনের উদ্যোগে সামাজিক সহযোগিতা জরুরি।”

অন্যান্য অতিথিরাও র‍্যাবিস প্রতিরোধে জনসচেতনতা ও নিয়মিত টিকার গুরুত্ব তুলে ধরেন।

ময়মনসিংহ শহর থেকে পোষা বিড়াল নিয়ে আসা আঞ্জুমান আক্তার বলেন, “র‍্যাবিস একটি ভয়ংকর রোগ। আমি নিয়মিত আমার বিড়ালকে টিকা দিই, যাতে সে যেমন নিরাপদ থাকে, আমরাও সুরক্ষিত থাকি। সবাইকে বলব পোষা প্রাণীর প্রতি যত্নবান হন এবং সময়মতো টিকা দিন।”


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  র‍্যাবিস   প্রতিরোধ   বাকৃবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close