বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এশিয়া কাপের শিরোপা জিতল ভারত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৭ AM আপডেট: ২৯.০৯.২০২৫ ১:৩৯ এএম

এক রোমাঞ্চকর ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নবমবারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে ভারত। হাইভোল্টেজ এই ম্যাচটি দর্শকদের উপহার দেয় উত্তেজনায় ভরপুর একটি ক্রিকেট সন্ধ্যা। 


রবিবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এশিয়া কাপ ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাট হাতে দারুণ শুরু করে পাকিস্তান। ওপেনার ফারহান ও ফখর জামানের ব্যাটে চড়ে উদ্বোধনী জুটিতে আসে ৮৪ রান। ৩৮ বলে ৫৭ রান করে আউট হন ফারহান। এরপর দ্রুত ফিরে যান সাইম আইয়ুব (১৪)।


এরপর হঠাৎই ধস নামে পাকিস্তান শিবিরে। একপর্যায়ে ৫ ওভারের মধ্যে ৭ উইকেট হারায় তারা। বিশেষ করে কুলদীপ যাদব ১৭তম ওভারে একাই শিকার করেন ৩ উইকেট। মাত্র ২১ রানের ব্যবধানে পাকিস্তান হারায় ৭টি উইকেট। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের ৫ বল আগেই মাত্র ১৪৬ রানে অলআউট হয়ে যায় বাবর আজমের দল।


লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত। ইনিংসের শুরুতে অভিষেক শর্মা মাত্র ৫ রান করে ফিরেন। এরপর একে একে আউট হন অধিনায়ক সূর্যকুমার যাদব (০) ও শুভমান গিল (৮)। মাত্র ২০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারতীয় শিবির।


তবে এই চাপের মুহূর্তে দায়িত্ব নেন তিলক বর্মা ও সাঞ্জু স্যামসন। দুজনের গড়া গুরুত্বপূর্ণ জুটিতে ম্যাচে ফিরে আসে ভারত। স্যামসন ২১ বলে ২৪ রান করে আউট হলেও তিলক ছিলেন অবিচল। পরে শিভম দুবের সঙ্গে গড়েন ম্যাচজয়ী পার্টনারশিপ।


শেষ ৩ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৩০ রান। ১৮তম ওভারে হারিস রউফের বিরুদ্ধে আসে ১৩ রান। বাকি ২ ওভারে দরকার পড়ে ১৭। শেষ ওভারে প্রয়োজন ছিল ১০ রান, তিলকের দুটি চারে সেই সমীকরণ সহজ করে দেন। শেষ পর্যন্ত রিঙ্কু সিংয়ের বাউন্ডারিতে দুই বল হাতে রেখে জয় পায় ভারত।


তিলক বর্মা ছিলেন অপরাজিত ৫৩ বলে ৬৯ রানে। শিভম দুবে করেন ২২ বলে ৩৩ রান।


পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ফাহিম আশরাফ, তিনি নেন ৩ উইকেট। ১টি করে উইকেট পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি ও আবরার আহমেদ।


এই জয়ে ভারত নবমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতে টুর্নামেন্টের ইতিহাসে নিজেদের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করল। এদিকে, ফাইনালে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পাকিস্তানকে।


স্বদেশ প্রতিদিন/কেআইকে






আরও সংবাদ   বিষয়:  এশিয়া   শিরোপা   ভারত   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close