বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
৪৭তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ, লিখিত পরীক্ষা নভেম্বর মাসে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৮ AM

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। 

গত ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ পরীক্ষার ফল রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে প্রকাশিত হয়।

কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীরা লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার ফলাফল কমিশনের নিজস্ব ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) থেকে জানা যাবে। এছাড়া টেলিটকের যেকোনো মোবাইল থেকে ‘PSC 47 Registration Number’ লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফল জানা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রার্থীদের নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং সঠিক তথ্য ও বৈধ ডকুমেন্টস প্রদান করতে হবে। তথ্য গোপন, জালিয়াতি বা ভুয়া সনদ দাখিলের প্রমাণ মিললে যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে। এমনকি চাকরিতে যোগদানের পরও এ ধরনের অনিয়ম ধরা পড়লে প্রার্থীকে বরখাস্ত করা হবে এবং প্রয়োজনে ফৌজদারি আইনেও ব্যবস্থা নেওয়া হতে পারে।

এছাড়া আবেদনপত্রে গুরুতর ত্রুটি কিংবা বয়স ও শিক্ষাগত যোগ্যতার সনদে টেম্পারিং ধরা পড়লে সংশ্লিষ্ট প্রার্থীকে লিখিত পরীক্ষার আগে বা পরে উত্তীর্ণ তালিকা থেকে বাদ দেওয়া হবে।

কমিশনের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। নির্ধারিত তারিখ ও সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট এবং প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।


স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  ৪৭তম   বিসিএস   প্রিলিমিনারি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close