বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৯১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪০ AM আপডেট: ২৮.০৯.২০২৫ ১০:৪৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি হামলায় একদিনে আরও ৯১ নিহত হয়েছে।

গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত এই ৯১ জনের মধ্যে ৪৮ জনই গাজা সিটির বাসিন্দা। আলজাজিরা অ্যারাবিক।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, দখলদার ইসরায়েল মধ্য গাজার সারায়া এলাকায় বেসামরিক মানুষের ওপর বোমাবর্ষণ করেছে। প্রতিদিন প্রায় ১০০ মানুষ নিহত হলেও ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুমকি দিয়েছেন, সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত গাজায় তারা যুদ্ধ থামাবেন না। এ ছাড়া, তিনি গাজায় বর্বরতা বাড়ানোর হুমকিও দিয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত কমপক্ষে ৬৫ হাজার ৫৪৯ জন নিহত ও এক লাখ ৬৭ হাজার ৫১৮ জন আহত হয়েছে। ধারণা করা হচ্ছে, আরও হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধবিরতি নিয়ে একটি পরিকল্পনা নিয়ে আশাবাদ ব্যক্ত করলেও হামাস এখনো তা পায়নি। শুক্রবার সাংবাদিকদের কাছে ট্রাম্প বলেন, “গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে বলে মনে হচ্ছে।” তবে তিনি চুক্তির বিষয়বস্তু বা সময়সূচির কোনো বিবরণ দেননি।

আলজাজিরার প্রতিবেদনে আরো বলা হয়, ট্রাম্পের মন্তব্যের বিষয়ে ইসরায়েল এখনো কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া জানায়নি। 

এছাড়াও ট্রাম্প আগামী সোমবার (২৯ সেপ্টেম্বর) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করার কথা রয়েছে বলে জানা যায়।

এদিকে আলজাজিরার সঙ্গে কথা বলার সময় নাম প্রকাশে অনিচ্ছুক এক হামাস কর্মকর্তা বলেন, “ফিলিস্তিনি গোষ্ঠীটিকে কোনো পরিকল্পনা উপস্থাপন করা হয়নি।” 

এমন ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বয়ে চললেও তার কোনো কর্ণপাতই করতে যাচ্ছেনা নির্লজ্জ নেতা নেতানিয়াহুর।


স্বদেশ প্রতিদিন/আইএমএস
 




আরও সংবাদ   বিষয়:  গাজা   ফিলিস্তিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close