প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪০ পিএম আপডেট: ২৭.০৯.২০২৫ ২:৪৮ PM

ফাইল ছবি
এশিয়া কাপের ১৭তম আসরে বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্সে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ওপেনার সাইফ হাসান। টুর্নামেন্টে দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। চার ইনিংসে দুটি হাফ-সেঞ্চুরি হাঁকিয়ে তার সংগ্রহ ১৭৮ রান।
দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়। ছয় ইনিংসে একটি অর্ধশতকে তার ব্যাট থেকে এসেছে ১৩৯ রান। অধিনায়ক লিটন দাস খেলেছেন চার ইনিংস, করেছেন ১১৯ রান। তিনিও একটি হাফ–সেঞ্চুরি করেছেন। তবে ইনজুরির কারণে শেষ দুই ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি।
এই তিনজন ব্যাটার ছাড়া আর কেউই বাংলাদেশ দলের হয়ে একশ রানের ঘর ছুঁতে পারেননি। শামিম হোসেন করেছেন ৯৭ রান, জাকের আলি করেছেন ৭১ রান।
এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটারদের পারফরম্যান্স
| ব্যাটার | ম্যাচ | ইনিংস | রান | গড় | স্ট্রাইক রেট |
| সাইফ হাসান | ৪ | ৪ | ১৭৮ | ৪৪.৫০ | ১২৮.০৫ |
| তাওহিদ হৃদয় | ৬ | ৬ | ১৩৯ | ২৭.৮০ | ১১৩.৯৩ |
| লিটন দাস | ৪ | ৪ | ১১৯ | ২৯.৭৫ | ১২৯.৩৪ |
| শামিম হোসেন | ৬ | ৫ | ৯৭ | ৩২.৩৩ | ১১৪.১১ |
| জাকের আলি | ৬ | ৬ | ৭১ | ২৩.৬৬ | ১০৭.৫৭ |
উল্লেখযোগ্যভাবে, গ্রুপ পর্বে তিন ম্যাচে দুটি জয় ও একটি হার নিয়ে সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ। তবে সুপার ফোরে তিন ম্যাচে একটি জয় ও দুটি হারে টুর্নামেন্ট শেষ করে টাইগাররা।
স্বদেশ প্রতিদিন/শাহো