সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
গজারিয়ায় গাড়ি চাপায় ছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ২:২৭ পিএম
গজারিয়ায় গাড়ি চাপায় ছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ

গজারিয়ায় গাড়ি চাপায় ছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় গাড়ি চাপায় গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী শ্রাবন্তি নিহতের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাস সংলগ্ন মহাসড়ক অবরোধ করে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকটি যানবাহন ভাঙচুর করে।

আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) আনুমানিক সকাল সাড়ে ৭ টায় শ্রাবন্তি স্কুলে আসার পথে মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

নিহত শ্রাবন্তি গজারিয়া উপজেলার চরবাউশিয়া বড়কান্দী গ্রামের হানিফ মিয়ার মেয়ে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্র উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সাথে প্রাথমিক আলোচনা করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

তিনি আরো জানান, ভিডিও ফুটেজ দেখে ঘাতক গাড়িটি পুলিশ জব্দ করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুর্ঘটনার পরপর মহাসড়ক অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম জানান, গাড়ি চাপায় শিক্ষার্থী হত্যার বিচার ও তার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান, তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনের মহাসড়কে ফুটওভার সেতু নির্মাণসহ কয়েকটি দাবি আদায়ের জন্য মহাসড়ক অবরোধ করে রেখেছিল শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সাথে আলোচনা সাপেক্ষে তাদের যৌক্তিক দাবি পূরণে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

গজারিয়া সরকারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান জানান, উপজেলা প্রশাসন, পুলিশ ও দায়িত্বশীল সেনা কর্মকর্তার উপস্থিতিতে সংশ্লিষ্ট বিষয়ে কলেজ কর্তৃপক্ষের মধ্যে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। শ্রাবন্তির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  গজারিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close