বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কোমল রানীকে সঙ্গে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে গোবিন্দ      পদোন্নতির জন্য জ্যেষ্ঠতা তালিকা করবে নার্সিং অধিদপ্তর      বিচ্ছেদে বেশি কষ্ট পান নারী না পুরুষ?      সন্ত্রাস-নাশকতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি রিজভীর      মটোরোলার নতুন ফ্ল্যাগশিপ সিগনেচার ২৭ উন্মোচন      ‘সুপার ইন্টেলিজেন্স’ এআই নিয়ে কেন বাড়ছে উদ্বেগ      হাসিনা-কাদেরসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ      ব্যালন ডি’অরের দৌড়ে পিছিয়ে পড়ছেন এমবাপ্পে-ইয়ামাল?      এশিয়ান গেমস হকিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়      নদীভাঙন ঠেকাতে বসানো ব্লকের পাশেই মাটি কাটার অভিযোগ      কালিয়াকৈরে আগুনে সর্বস্ব হারালেন দুই কলোনির বাসিন্দারা      বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২      
লরা উলভার্টকে পেছনে ফেলে বিশ্বরেকর্ড শেফালির
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৮ পিএম

এশিয়ান গেমসে দুর্দান্ত ছন্দে থাকা ভারতের ওপেনার শেফালি ভার্মা গড়েছেন নতুন বিশ্বরেকর্ড। এক পঞ্জিকাবর্ষে মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন তিনি। ২০২৬ সালে এখন পর্যন্ত শেফালির সংগ্রহ ৮৬৩ রান।

মঙ্গলবার জাপানের নিশিনে এশিয়ান গেমসের নারী ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করে ৩ উইকেটে ২১৬ রান সংগ্রহ করেছে ভারত। দলের বড় সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শেফালি, স্মৃতি মান্ধানা ও রিচা ঘোষ।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেন শেফালি ও মান্ধানা। মাত্র ১০ ওভারে উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৯৯ রান। এই জুটির পথেই আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে নতুন মাইলফলক গড়েন দুজন। প্রথম উদ্বোধনী জুটি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ হাজার রানের ঘরে পৌঁছান তারা।

এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শেফালি ও মান্ধানার জুটির সংগ্রহ ৪ হাজার ৮০ রান। তালিকায় তাদের পরেই রয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইশা ওঝা ও তীর্থ সতীশের জুটি, যাদের সংগ্রহ ২ হাজার ৯৪৯ রান। পূর্ণ সদস্য দেশগুলোর জুটির মধ্যে অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি ও বেথ মুনির সংগ্রহ ২ হাজার ৭২০ রান।

ইনিংসের দশম ওভারে রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হওয়ার আগে ২৯ বলে ৪৮ রান করেন শেফালি। তার ইনিংসে ছিল তিনটি চার ও তিনটি ছক্কা।

এই ৪৮ রানই তাকে এক পঞ্জিকাবর্ষে মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড এনে দেয়। ২২ বছর বয়সী এই ব্যাটারের ২০২৬ সালের সংগ্রহে রয়েছে সাতটি ফিফটি ও একটি সেঞ্চুরি।

শেফালি পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্টকে। চলতি বছরে উলভার্টের সংগ্রহ ৮২৪ রান। ৮০০ রান নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন হংকংয়ের নাতাশা মাইলস।

এর আগে এক পঞ্জিকাবর্ষে মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল সংযুক্ত আরব আমিরাতের ইশা ওঝার দখলে। ২০২৫ সালে তিনি করেছিলেন ৭৭৯ রান। একই সংখ্যক রান নিয়ে ২০২৬ সালের তালিকায় তার পাশে রয়েছেন হংকংয়ের ইয়াসমিন দাসওয়ানি।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close