সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নানা আয়োজনে কবি হিমেল বরকতের মৃত্যুবার্ষিকী পালিত      ● আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ৫০ কারখানা বন্ধ      ● ঢাকা রেঞ্জে সংযুক্ত ১২ পুলিশ কর্মকর্তা      ● ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুন, নিখোঁজ ২৯      ● রূপপুর থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ      ● নির্ধারিত সময়েই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা      ● আওয়ামী লীগের বিরুদ্ধে কালুখালীতে বিএনপির মোটর শোডাউন ও বিক্ষোভ      ● পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক       ● খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে      ● শ্রমিকদের বেতন বাড়লে বাড়ানো যাবে না বাড়িভাড়া, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর      ● রামুতে ট্রেন-সিএনজি সংঘর্ষ: চিকিৎসাধীন তানিয়ার মৃত্যু, প্রাণহানি বেড়ে ৫      ● ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১তম বর্ষে পদার্পণ      
শাপলা প্রতীক না দেওয়ার ব্যাখ্যা দেবে না ইসি: সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৩ AM

শাপলা প্রতীক নিয়ে কোনো রাজনৈতিক দলকে প্রতীক বরাদ্দ দেবে না নির্বাচন কমিশন (ইসি)। কেন দেবে না সে ব্যাখ্যাও জানাবে না কমিশন। 

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ কথা জানান।

তিনি বলেন, শাপলা প্রতীক প্রথমে নাগরিক ঐক্য দাবি করেছিল, পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চেয়েছিল। তবে কাউকেই এই প্রতীক দেওয়া হয়নি। “শাপলা প্রতীক না দিলে নির্বাচন কিভাবে হয় দেখে নেবো”—এমন বক্তব্যকেও কমিশন হুমকি হিসেবেই দেখছে বলে মন্তব্য করেন তিনি।

সিইসি বলেন, প্রতীক বরাদ্দ ইসির নিজস্ব সিদ্ধান্ত, এটি কারও কথায় প্রভাবিত হয় না। কমিশন নিরপেক্ষভাবে কাজ করে যাবে।

তিনি আরও জানান, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কমিশন সর্বোচ্চ প্রয়াস চালাবে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ইসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close