প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২২ AM

জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যু ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। ৫২ বছর বয়সী এই শিল্পী সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রাণ হারান। এ ঘটনায় তার সঙ্গী সংগীতশিল্পী-ড্রামার শেখর জ্যোতি গোস্বামীকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) গুয়াহাটির গরিগাঁওয়ে নিজের বাড়ি থেকে তাকে আটক করে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট)। অভিযোগ উঠেছে, শেখরের কথাতেই জুবিন পানিতে নামেন, কিন্তু আর সাঁতরে তীরে ফিরতে পারেননি।
ভারতীয় গণমাধ্যম জানায়, শেখরকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হলেও আনুষ্ঠানিক অভিযোগ এখনো স্পষ্ট নয়।
প্রসঙ্গত, ১৯ সেপ্টেম্বর স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় জুবিনের। যদিও দ্বিতীয় ময়নাতদন্তে কোনো সন্দেহজনক বিষয় পাওয়া যায়নি, আসাম সরকার জানিয়েছে, আসল কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ