প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৫ AM

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একদিনে ৭০টি নতুন কমিটি ঘোষণা করেছে এবং একই সঙ্গে তিনটি কমিটি বিলুপ্ত করেছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
ঘোষিত নতুন কমিটিগুলোতে স্থানীয় পর্যায়ের বিভিন্ন ইউনিটে সাংগঠনিক পরিবর্তন আনা হয়েছে। দলীয় সূত্র জানায়, সাংগঠনিক গতিশীলতা বাড়ানো এবং নতুন নেতৃত্ব তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিলুপ্ত কমিটিগুলোর স্থলে নতুন নেতৃত্ব গঠনের কাজ শিগগিরই সম্পন্ন করা হবে বলে জানিয়েছে ছাত্রদল।
স্বদেশ প্রতিদিন/ আরএফ