বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
মার্কিন ভিসা না পেয়ে
জাতিসংঘ সম্মেলনে ভিডিও ভাষণে যা বললেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৭ AM

মার্কিন ভিসা না পেয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে সরাসরি যোগ দিতে পারেননি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তিনি ভিডিও বার্তার মাধ্যমে ভাষণ দেন।

আব্বাস বলেন, ভবিষ্যতে ফিলিস্তিনে হামাসের কোনো ভূমিকা থাকবে না। গাজার নিয়ন্ত্রণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে থাকবে এবং হামাসসহ অন্যান্য গোষ্ঠীকে অস্ত্র সমর্পণ করতে হবে।

তিনি ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলা থেকে নিজেকে আলাদা করে জানান, ওই হামলা ফিলিস্তিনি জনগণ বা তাদের স্বাধীনতার সংগ্রামকে প্রতিনিধিত্ব করে না। একইসঙ্গে তিনি ইহুদিবিদ্বেষের নিন্দা জানিয়ে বলেন, ফিলিস্তিনি ইস্যুকে কোনোভাবেই এর সঙ্গে গুলিয়ে ফেলা যাবে না।

আব্বাস গাজার জন্য জাতিসংঘ-সমর্থিত শান্তি পরিকল্পনায় যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ফ্রান্স ও জাতিসংঘের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি ইসরায়েলের গাজায় সামরিক অভিযানকে মানবিক ট্র্যাজেডির ভয়াবহ অধ্যায় হিসেবে আখ্যা দিয়ে এর তীব্র সমালোচনা করেন।

তার প্রস্তাবিত বক্তব্যের মূল বিষয়গুলো জাতিসংঘ সাধারণ পরিষদের অনুমোদিত ঘোষণায় অন্তর্ভুক্ত হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ফিলিস্তিনি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close