বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আদালতের আদেশে নিবন্ধন পেল লেবার পার্টি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আদালতের আদেশে অবশেষে নিবন্ধন পেল বাংলাদেশ লেবার পার্টি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) দলটিকে নিবন্ধন সনদ প্রদান করে।

লেবার পার্টির নির্বাচনী প্রতীক নির্ধারণ করা হয়েছে আনারস। ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত নিবন্ধন সনদে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের গত ২৯ মের রায় ও আদেশের ভিত্তিতে দলটিকে নিবন্ধন দেওয়া হয়েছে। লেবার পার্টির কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর নয়াপল্টন মসজিদ গলি, ৮৫/১ (তৃতীয় তলা), ঢাকা-১০০০ ঠিকানায় অবস্থিত।

এ নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়াল ৫২টি। আওয়ামী লীগসহ এসব দল আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে।

উল্লেখ্য, নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে দেশে রাজনৈতিক দল নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৬টি দল নিবন্ধন পেলেও শর্ত পূরণে ব্যর্থতা ও আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল করা হয়। এগুলো হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা। সম্প্রতি আদালতের আদেশে জামায়াতে ইসলামী ও জাগপার নিবন্ধন ফিরে এলেও ইসি এখন পর্যন্ত কেবল জামায়াতের নিবন্ধন পুনর্বহাল করেছে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  আদালত   আদেশ   নিবন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close