সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      
৩ সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৩ পিএম আপডেট: ২৫.০৯.২০২৫ ৮:৪৪ PM

ঝিনাইদহে চাকরিরত স্ত্রীর প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের সংবাদ সংগ্রহে বাঁধা ও ৩ সাংবাদিককে হুমকি, লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে শৈলকুপা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এনায়েত হোসেনের বিরুদ্ধে। 

বৃহস্পিতবার (২৫ সেপ্টেম্বর) বিকালে শৈলকুপা ১৮-নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিকরা হলেন- বাংলাদেশ পোস্টে’র রোভিং করেসপন্ডেন্ট দেলোয়ার কবীর, বাংলাদেশের খবর’র ঝিনাইদহ জেলা প্রতিনিধি এম বুরহান উদ্দীন ও ভোরের আকাশ পত্রিকার জেলা প্রতিনিধি সুজন বিপ্লব।

ভুক্তভোগী সংবাদকর্র্মীরা জানান, শৈলকুপা ১৮-নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে পরিচ্ছন্নতার জন্য টাকা উত্তোলন করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে সংবাদ সংগ্রহের জন্য বিদ্যালয়টিতে যান ভুক্তভোগী ওই তিন সাংবাদিক। অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুন্নাহারের বক্তব্য শেষে বের হওয়ার সময় তার স্বামী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এনায়েত হোসেন হঠাৎ সেখানে উপস্থিত হন। এসময় তিনি ওই তিন সংবাদকর্মীদের মারধরের হুমকি দিয়ে কেনো তারা সংবাদ সংগ্রহের জন্য বিদ্যালয়ে ঢুকেছেন বলে জবাবদিহিতা চান। এছাড়া নিষিদ্ধঘোষিত ওই আওয়ামী লীগ নেতা চঁড়াও হয়ে নানা অশালীন ব্যবহার, হুমকি-ধামকি ও লাঞ্ছিত করেন বলে অভিযোগ ভুক্তভোগী ওই সাংবাদিকদের।

অভিযুক্ত এনায়েত হোসেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে টেন্ডারবাজি, দুর্নীতিসহ নানা অনিয়মে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি শৈলকুপা মহিলা কলেজের শিক্ষক হলেও নিজের রাজনৈতিক প্রভাব ও কথিত সাংবাদিক পরিচয় দিয়ে থাকেন।

ভুক্তভোগী সাংবাদিকদের মধ্যে সিনিয়র সাংবাদিক দেলোয়ার কবীর বলেন, ‘সংবাদ সংগ্রহের জন্য তথ্যগ্রহণ শেষে বিদ্যালয়টির অফিসকক্ষ থেকে বের হওয়ার সময় হঠাৎ আওয়ামী লীগ নেতা এনায়েত হোসেন এসে আমাদের উপর চড়াও হন। এসময় তিনি হুমকি দিয়ে কেনো সংবাদ সংগ্রহের জন্য গিয়েছিল তার জবাবদিহিতা চান তিনি। এ সময় সাংবাদিককে হুমকি দেন তিনি।’

বিদ্যালয়টির সহকারি শিক্ষক বিপুল চক্রবর্তী জানান, তিন সাংবাদিক বিদ্যালয়ে এসে তথ্য নিয়ে চলে যাচ্ছিলেন সেসময় প্রধান শিক্ষকের স্বামী এনায়েত হোসেন এসে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন।

অভিযোগের বিষয়টি জানতে আওয়ামী লীগ নেতা এনায়েত হোসেনের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সারা দেননি।

অন্যদিকে ১৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুন্নাহার ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন, ‘সম্পর্ককের খাতিরে এমন ব্যবহার হয়েছে।’

এ বিষয়ে শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস বলেন, ‘সাংবাদিকদের কাজে বাঁধা ও লাঞ্ছিতের ঘটনাটি খুবই দুঃখজনক। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে বিষয়টি অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে।’

শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, বিষয়টি খুবই দুঃখজনক। এ ব্যাপারে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, সাংবাদিকদের কাজে বাঁধা ও লাঞ্ছিতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা-উপজেলা পর্যায়ের সাংবাদিকসহ বিভিন্ন সংগঠন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরে প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক   আওয়ামী লীগ নেতা     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close