বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাদ পড়লেন পুনম পাণ্ডে
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পুনম পাণ্ডে। দিল্লির রামলীলায় ‘মন্দোদরী’র চরিত্রে অভিনয়ের জন্য কাস্ট করা হয়েছিল বিতর্কিত অভিনেত্রী পুনম পাণ্ডেকে। আর সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই ঘোর আপত্তি তুলে প্রতিবাদ জানায় বিশ্ব হিন্দু পরিষদ। 

সম্প্রতি বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোড়ন। যার প্রেক্ষিতে শেষ পর্যন্ত পুনমকে বাদ দিতে বাধ্য হলেন কর্তৃপক্ষ। মন্দোদরীর চরিত্রে দেখা যাবে না অভিনেত্রীকে।

এ বিষয়ে কমিটি জানিয়েছে, তাদের মূল উদ্দেশ্য হলো ভগবান রামের বার্তা ও সমাজে সৌহার্দ্য ছড়িয়ে দেওয়া। সেই মহৎ উদ্দেশ্যের পথে কোনো বিতর্ক যেন ছায়া ফেলতে না পারে, তাই এই পদক্ষেপ। পুনম পাণ্ডেকে পাঠানো চিঠিতে কমিটি পরিষ্কার জানিয়ে দিয়েছে, সিদ্ধান্তটিকে যেন তার প্রতি অসম্মান হিসেবে না দেখা হয়, বরং ভগবান রামের আদর্শ বজায় রাখার প্রয়াস হিসেবে গ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে।

সাংবাদিক বৈঠকে কমিটির সভাপতি অরুণ কুমার জানিয়েছেন, শিল্পীকে তার কাজ দিয়ে বিচার করা উচিত, অতীত দিয়ে নয়। তারা প্রথমে ভেবেছিলেন পুনম মন্দোদরীর চরিত্রে ইতিবাচক ছাপ ফেলতে পারবেন। কিন্তু সমাজের কিছু অংশের প্রবল আপত্তি থাকায় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হয়েছে।

তিনি বলেন, “প্রতিটি মহিলার সমাজে সম্মানজনক ভূমিকা রয়েছে। তাকে অপমানিত করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা পুনমকে শিল্পী হিসেবে শ্রদ্ধা করি। তবে এ বার মন্দোদরীর চরিত্রে অন্য অভিনেত্রীকে দেখা যাবে।”

এদিকে কমিটির এমন সিদ্ধান্তে বেশ সরব হয়ে উঠেছেন নেটিজেনরা। তারা এই অভিনেত্রীকে বাদ দেয়ার পক্ষে এবং বিপক্ষে নানা মন্তব্য করে যাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  পুনম পাণ্ডে   অভিনয়   ভারত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close