বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নিউইয়র্কে এনসিপি নেতাদের হেনস্তার ঘটনা, সূত্রপাত যেভাবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভিসার ধরন ভিন্ন থাকা এবং সফরের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়হীনতার কারণে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। এ ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে জেএফকে বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। একই সময়ে এনসিপির যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাও কটূক্তির শিকার হন।

সরকারি সফরসঙ্গী হলেও আখতার হোসেনকে বিমানবন্দরে অরক্ষিত অবস্থায় হেনস্তার শিকার হওয়ায় প্রশ্ন উঠেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং তার সঙ্গে থাকা সরকারি কর্মকর্তারা বিশেষ প্রটোকল অনুসরণ করে বিমানবন্দর ত্যাগ করলেও, সফরসঙ্গী রাজনৈতিক নেতারা সেই সুবিধা পাননি। মূলত এখান থেকেই জটিলতা শুরু হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

বিমানবন্দরে অবতরণের পর এই পাঁচ নেতাকে আলাদা করে ইমিগ্রেশন প্রক্রিয়ার জন্য সরিয়ে নেওয়া হয়। যদিও সরকারিভাবে তাদের ‘বিশেষ প্রটোকল’ দেওয়ার কথা বলা হয়েছিল, তা বাস্তবে দেওয়া হয়নি। তাদের ভিসার ধরন অনুযায়ী তারা ওই প্রটোকলের আওতায় পড়েননি, ফলে তারা সাধারণ যাত্রীদের মতো লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশন সম্পন্ন করতে বাধ্য হন, যা দীর্ঘ সময় নিয়েছিল।

বিমানবন্দরের বাইরে বিপুলসংখ্যক বিএনপি সমর্থক ছিলেন। তবে মির্জা ফখরুল প্রধান উপদেষ্টার সঙ্গে না বের হওয়ায় বিষয়টি তাৎক্ষণিকভাবে সমর্থকদের জানানো হয়নি। এর ফলে অনেক সমর্থক স্থান ত্যাগ করেন এবং আওয়ামী লীগ সমর্থকরা সংখ্যায় প্রাধান্য লাভ করেন।

এই অবস্থায় আখতার হোসেন ও তাসনিম জারা গাড়ির দিকে হাঁটা শুরু করলে আওয়ামী লীগ সমর্থকরা তাদের ঘিরে ধরে হেনস্তা চালান এবং আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। নিউইয়র্ক পুলিশ এই ঘটনায় যুবলীগ কর্মী মিজানুর রহমানকে গ্রেপ্তার করে।

প্রত্যক্ষদর্শী বিমানবন্দর কর্মকর্তা হাবিবুর রহমান জানান, পরপর দুটি ডিম আখতার হোসেনের পিঠে লাগে। তবে তিনি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে শান্তভাবে এগিয়ে যান।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  এনসিপি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close