বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
রৌমারীতে পূজা মণ্ডপ পরিদর্শন করলো বিজিবি
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলার ৯টি পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।


বুধবার দুপুর ১২টার দিকে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান ও রৌমারী কোম্পানি কমান্ডার আঞ্জু মিয়ার নেতৃত্বে বিজিবির একটি টিম বিভিন্ন সার্বজনীন পূজা মণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তারা।


এবার রৌমারী বাজার, কলেজপাড়া, সবুজপাড়া, নমদাসপাড়া, টাপুরচর, দাঁতভাঙ্গা বাজার এবং রাজিবপুর বাজারসহ মোট ৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। বিজিবির পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে টহল, রেকি, মোবাইল পেট্রোল এবং সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নাশকতা ও দুষ্কৃতিকারীদের যেকোনো তৎপরতা রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তারা।


এ ছাড়া স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসারের সঙ্গে সমন্বয় করে পূজার নিরাপত্তা নিশ্চিতে গোয়েন্দা নজরদারি ও মনিটরিং সেল গঠন করা হয়েছে। বিজিবির এ উদ্যোগে সীমান্তবর্তী পূজা মণ্ডপগুলো ইতোমধ্যেই উৎসবমুখর সাজে সেজে উঠছে।


পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক আয়োজনের প্রস্তুতিও চলছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ বছরের শারদীয় দুর্গাপূজা সীমান্ত এলাকায় আনন্দময়, নিরাপদ ও সৌহার্দপূর্ণ পরিবেশে উদযাপিত হবে।


স্বদেশ প্রতিদিন/শাহো



আরও সংবাদ   বিষয়:  রৌমারী   পূজা মণ্ডপ   বিজিবি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close