শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোরে এক নারীকে ঘিরে দুই স্বামীর বিরোধ
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১২ পিএম
এক নারীকে ঘিরে দুই স্বামীর বিরোধ

এক নারীকে ঘিরে দুই স্বামীর বিরোধ

যশোরে রীতিমতো নাটকের জন্ম দিয়েছেন এক নারী ও তার দুই স্বামী। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কোতোয়ালি থানা চত্বরে তদের প্রকাশ্য টানাহেঁচড়ার ঘটনাকে ঘিরে  সেখানে ভিড় জমায় উৎসুক জনতা।

পুলিশ জানায়, ফরিদপুরের কানাইপুরের বাসিন্দা বিকাশ অধিকারীর সঙ্গে সীমা অধিকারীর ৩৬ বছরের সংসার। তাঁদের এক ছেলে ও এক মেয়ে আছে। তবে কিছুদিন আগে সীমা ফরিদপুর সদরের পলাশ কুন্ডুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে বিকাশের ঘর ছেড়ে পলাশকে বিয়ে করে তিনি ভারতে চলে যান। সোমবার রাতে দম্পতি যশোরের একটি হোটেলে ওঠেন। খবর পেয়ে বিকাশ সেখানে হাজির হলে বিষয়টি থানা পর্যন্ত গড়ায়।

থানায় উপস্থিত হয়ে সীমা অভিযোগ করেন, স্বামী বিকাশের শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে তিনি সংসার ছেড়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আর বিকাশের সঙ্গে সংসার করবেন না। 

অন্যদিকে বিকাশের দাবি, সীমার পরকীয়ার কারণেই সংসার ভেঙেছে। তিনি অভিযোগ করেন, সীমা পালানোর সময় টাকা ও গয়নাও নিয়ে গেছেন। তাই যেকোনোভাবে স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে নিতে চান তিনি।

দ্বিতীয় স্বামী পলাশ জানান, সীমার সঙ্গে তাঁর তিন বছরের সম্পর্ক। তারা দুজনেই স্বেচ্ছায় বিয়ে করেছেন এবং এখন একসঙ্গে থাকতে চান।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল বলেন, “৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে তারা থানা হেফাজতে আছেন। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।”

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  যশোর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close