শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তিতাসে ২ লাখ ৩০ হাজার টাকার চোরাই মালসহ তিন চোর গ্রেপ্তার
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১১ পিএম

কুমিল্লার তিতাস উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ৩০ হাজার টাকার চোরাই মালসহ তিন চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

সোমবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ শ্রী নারায়ণকান্দি গ্রামের সাহারা বেগমের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন দক্ষিণ বলরামপুর গ্রামের মো. রবিউল হোসেনের ছেলে মো. রমজান (৪০), মোবারক হোসেনের ছেলে মো. তোফাজ্জল হোসেন (২৮) এবং মো. রফিকুল ইসলামের ছেলে মো. ইয়াসিন (১৯)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

তিতাস থানা সূত্রে জানা যায়, রাত আনুমানিক আড়াইটার দিকে ওসি (তদন্ত) মফিজ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি অটোরিকশার ব্যাটারি, দুটি চার্জার ফ্যান, একটি ওজন মাপার মেশিন, আয়রন মেশিন, চুল কাটার মেশিন, প্রজেক্টর মেশিন, পানির মোটর, সেনিটারি ও লোহার পাইপসহ বিভিন্ন প্রকার চোরাই মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা।

চুরির ঘটনায় ভুক্তভোগী সাহারা বেগম তিতাস থানায় একটি মামলা দায়ের করেছেন।

তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মফিজ উদ্দিন বলেন, “চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই মাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  তিতাস   টাকা   গ্রেপ্তার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close