বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
রাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা, উত্তপ্ত পরিস্থিতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০২ AM আপডেট: ২২.০৯.২০২৫ ৪:০৯ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ভর্তিতে পোষ্য কোটা বহালের দাবিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। এ পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাত ৮টায় সংগঠনের সভাপতি অধ্যাপক মো. আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক ড. মো. আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য আগে থেকেই ৪ শতাংশ পোষ্য কোটা চালু ছিল। কিন্তু শিক্ষার্থীদের দাবির মুখে চলতি বছরের ২ জানুয়ারি রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব এ কোটা বাতিলের ঘোষণা দেন। এরপর থেকেই পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা একের পর এক কর্মসূচি পালন করে আসছিলেন।

সর্বশেষ ১৭ সেপ্টেম্বর কর্মকর্তা সমিতি এক চিঠিতে জানায়, ১৮ সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ২১ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি একাডেমিক কমিটির বৈঠকে ১০ শর্তে পোষ্য কোটা বহালের সিদ্ধান্ত নেয়। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে শিক্ষার্থীরা নতুন করে আন্দোলনে নামে।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অভিযোগ, চলমান পরিস্থিতিতে শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “শিক্ষকদের যারা লাঞ্ছিত করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।”

ফোরামের পক্ষ থেকে সোমবার (২২ সেপ্টেম্বর) মানববন্ধন ও প্রতিবাদ সভার কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

এ ঘটনার পর পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। শিক্ষার্থীদের একাংশ মনে করছে, শিক্ষক ও প্রশাসনের এই সিদ্ধান্তে একাডেমিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম বন্ধের কোনো ঘোষণা না এলেও পরিস্থিতি দিন দিন জটিল আকার ধারণ করছে।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  রাবি   পরীক্ষা   বন্ধ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close