প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৪ AM আপডেট: ২২.০৯.২০২৫ ৪:৩৩ এএম

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোববার (২১ সেপ্টেম্বর) কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছে লাল-সবুজ প্রতিনিধিরা।
প্রথম থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে কোণঠাসা করে তোলে তারা।
১৮তম মিনিটে নাজমুল হুদা ফয়সালের নেওয়া শট ফিরিয়ে দিলেও বল নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয় শ্রীলঙ্কার ডিফেন্স। সেই সুযোগে বল জালে পাঠান আরিফ। মাত্র ৪ মিনিট পর মানিকের ক্রসে অপু রহমান হেড করলে তা শ্রীলঙ্কার গোলরক্ষক ঠেকিয়ে দেন। তবে ফিরতি বল থেকে ফয়সালের শট ডিফেন্ডার ক্লিয়ার করতে না পারায় ব্যবধান দ্বিগুণ হয়। ৩৮তম মিনিটে মানিকের একটি হেড ক্রসবারে লেগে ফিরে এলে তৃতীয় গোল হাতছাড়া হয়।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। ৪৬তম মিনিটে গোলের সূচনা করেন রিফাত। এরপর ৬৪তম মিনিটে সাব্বির ইসলামের শট থেকে ফিরতি বলে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।
৮৮তম মিনিটে অধিনায়ক ফয়সালের পাস থেকে হ্যাটট্রিক পূরণ করে দলের জয় নিশ্চিত করেন রিফাত।
টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। অন্যদিকে, ৩ পয়েন্ট পাওয়া নেপাল গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে