বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টেলিটকে যুক্ত হচ্ছে আরও এক হাজার ফোরজি টাওয়ার
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৮ AM

রাষ্ট্রীয় মোবাইল ফোন অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণে বড় পদক্ষেপ নিয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই টেলিটকে নতুন এক হাজার টাওয়ার যুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি এই তথ্য জানান।

ফয়েজ আহমদ তৈয়্যব লেখেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার সময় সারাদেশে চার হাজারেরও কম ফোরজি সাইট বা টাওয়ার ছিল। বর্তমানে টেলিটকের ফোরজি টাওয়ারের সংখ্যা ৪ হাজার ৭৬০টি। ডিসেম্বরের মধ্যে এটি ৫ হাজার ৭৬০-তে পৌঁছাবে বলে আমরা আশাবাদী।’

তিনি আরও বলেন, ‘আমাদের দায়িত্ব পালনকালীন সময়ে ১ হাজার ৭৬০টিরও বেশি ফোরজি টাওয়ার বাস্তবায়ন (রিয়েলাইজ) হয়েছে। এছাড়া ২ হাজার ৪২০টি টাওয়ার এখন পাইপলাইনে, যেগুলো চালুর প্রক্রিয়া চলছে।’

সরকারের উচ্চ পর্যায় থেকে নেওয়া এই উদ্যোগকে টেলিটকের কাভারেজ ও সার্ভিস উন্নয়নে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে, দেশের প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল সংযোগ পৌঁছে দিতে ফোরজি টাওয়ার বাড়ানো জরুরি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বর্তমানে টেলিটকের গ্রাহকরা নেটওয়ার্ক দুর্বলতা ও ধীরগতির ইন্টারনেট সেবার অভিযোগ করে থাকেন। নতুন টাওয়ার যুক্ত হলে এই সেবার মানোন্নয়ন হবে বলে আশা করছেন ব্যবহারকারীরা।

ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের অবকাঠামো উন্নয়নকে গুরুত্বপূর্ণ মনে করছেন টেলিযোগাযোগ বিশেষজ্ঞরা। দেশের বাইরে থেকে যেসব বিদেশি বিনিয়োগকারী আসছে, তাদের কাছেও উন্নত নেটওয়ার্ক কাঠামো গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশের চারটি প্রধান মোবাইল ফোন অপারেটরের মধ্যে টেলিটক একমাত্র সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান। এর কাভারেজ ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো হলে, সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ও কল সেবা নিশ্চিত করা আরও সহজ হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  টেলিটক   টাওয়ার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close