
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র মজলিসের সমর্থিত সর্বজনীন শিক্ষার্থী সংসদের প্যানেল ঘোষণা করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়িতে এক সংবাদ সম্মেলনে এই প্যানেল প্রকাশ করা হয়।
প্যানেলে ভিপি পদে তামজিদ উদ্দিন (ছাত্র অধিকার পরিষদ), জিএস পদে সাকিব মাহামুদ রুমি (ইসলামী ছাত্র মজলিস), এজিএস পদে মো. রোমান রহমান (ছাত্র অধিকার পরিষদ) মনোনয়ন পেয়েছেন।
খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে মো. সবুজ, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে মো. জাহাঙ্গীর আলম, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে দেওয়ান রহমান, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে সিয়াম আল ইহসান, দপ্তর সম্পাদক পদে তৌহিদুল ইসলাম (সাঈদ), সহ-দপ্তর সম্পাদক পদে শাফিন রহমান, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে সানজিদা আক্তার শিপু, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে মাজহারুল ইসলাম (শুভ), গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক পদে তৈৗহিদুল ইসলাম সুহান, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে মেহেদী হাসান রয়েছেন।
এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে জহিরুল ইসলাম, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে জিয়াউদ্দিন সায়েম, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নাজমুস সাদাত মো. সায়েম, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে মো. নাজমুছ ছাকিব এবং সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে রায়হান আব্দুল্লাহ, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে ইয়াছিন আরাফাত এবং পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে মো. মারুফ।
এ ছাড়া নির্বাহী সদস্য পদে মো. মুজাহিদুল্লাহ (মুজাহিদ), কাজী বেলাল হোসেন, আবিদ হাসান, সালমান মাহাম্মদ সজিবকে মনোনয়ন দেওয়া হয়েছে।
চাকসু ও হল সংসদের মনোনয়ন বিতরণ শুরু হয়েছিল ১৪ সেপ্টেম্বর, শেষ হয়েছে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা ২১ সেপ্টেম্বর প্রকাশিত হবে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৩ সেপ্টেম্বর এবং চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। ভোটগ্রহণ হবে আগামী ১২ অক্টোবর।
স্বদেশ প্রতিদিন/এমএম