শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্কুবা ডাইভিং করতে গিয়ে জুবিনের মৃত্যু, আয়োজকদের বিরুদ্ধে মামলা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০০ পিএম আপডেট: ২০.০৯.২০২৫ ৪:১০ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাফিলতির অভিযোগ উঠেছে ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যুর ঘটনায়। আর সেই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে আয়োজকদের বিরুদ্ধে।

গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মারা যান ৫২ বছর বয়সী এই গায়ক। দেশটিতে মূলত নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়েছিলেন তিনি। কাজের ফাঁকে স্কুবা ডাইভিং করতে গিয়ে চলে গেলেন না ফেরার দেশে।

এ নিয়ে নর্থ ইস্ট ফেস্টিভ্যাল ইভেন্টের উদ্যোক্তাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে একটি এফআইআর (মামলা) দায়ের করেছেন এক আইনজীবী।

অভিযোগে বলা হয়েছে, উৎসবের উদ্যোক্তা শ্যামকানু মহন্ত যথাযথ নিরাপত্তা ও পরিকাঠামো নিশ্চিত না করেই জুবিনকে সিঙ্গাপুরে নিয়ে যান। সেই অবহেলাতেই গায়কের মৃত্যু হয়েছে। সঙ্গে ইভেন্ট ম্যানেজারের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ আনা হয়েছে।

এদিকে তার মৃত্যুর সঠিক কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও প্রাথমিকভাবে ডুবে শ্বাসকষ্টের কথাই জানা গেছে। তবে এমন অভিযোগ উঠার পর থেকেই বেশ সরব হয়ে উঠেছেন এই গায়কের ভক্ত এবং শুভাকাঙ্ক্ষী। তারা সামজিক যোগাযোগ মাধ্যমে নানা পোস্ট এবং মন্তব্য করে যাচ্ছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  জুবিন   মৃত্যু   ভারত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close