বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
চুয়াডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে দুই ভাইকে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪২ পিএম

চুয়াডাঙ্গার জীবননগরে দুই ভাইকে পূর্ব শত্রুতার জেরে পিটিয়ে ও কুপিয়ে  হত্যা করেছে প্রতিপক্ষ।  

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার উথলী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

এ দুজন হলেন- উথলী গ্রামের মাঝেরপাড়ার মৃত খোদা বক্স মণ্ডলের দুই ছেলে হামজা (৪৫) ও আনোয়ার (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  গরু কেনা নিয়ে আনোয়ার ও হামজার সঙ্গে প্রতিবেশী প্রতিপক্ষের বিবাদ চলে আসছিল। এরই জেরে প্রতিপক্ষের লোকজন শনিবার সকালে মাঠে কৃষিকাজ করার সময় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ওই দুই ভাইয়ের ওপর। সেখানে হামলাকারীরা তাদের পিটিয়ে ও কুপিয়ে ফেলে রেখে যায় ।

স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে হামজা ও পরে আনোয়ারের মৃত্যু হয়।

সদর হাসপাতালের চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, “দুজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। একজন হাসপাতালে আসার আগে ও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।”

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, “ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  চুয়াডাঙ্গা   শত্রুতা   হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close