বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে নির্বাচন দিলে প্রতিহত করা হবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪৫ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে নির্বাচন আয়োজন করলে জনগণ তা সম্মিলিতভাবে প্রতিহত করবে। তিনি বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা পূর্ণ হয়নি এবং এজন্য অবিলম্বে পরিবর্তন প্রয়োজন।’

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীতে পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, ‘স্বাধীনতা অর্জনের সময় আমাদের সামনে তিনটি মৌলিক স্লোগান ছিল– সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়বিচার। কিন্তু বাস্তবে যেই শক্তি দেশের ক্ষমতা নিয়েছে, তারা একটিও পূর্ণ করতে পারেনি। ৫৩ বছর ধরে যারা দেশ পরিচালনা করছে, তারা মানুষের প্রত্যাশা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে।’

চরমোনাই পীর বলেন, ‘চব্বিশের ৫ আগস্টের অভ্যুত্থানের পর যে রাজনৈতিক ক্ষেত্র তৈরি হয়েছে, তা এখন ইসলামের পক্ষের। দেশের মানুষ উপলব্ধি করেছে, আগের শক্তি আবার ক্ষমতায় এলে তারা আবার কী ‘‘মধু’’ খাওয়াবে, তা কোনোদিন মানুষের কল্যাণে পরিণত হবে না।’

তিনি আরও বলেন, ‘এই পরিবর্তনের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের কাছে এক সুস্পষ্ট নীতি-আদর্শ উপস্থাপন করেছে। আমাদের নীতি-আদর্শ সর্বশ্রেণির মানুষের অধিকার নিশ্চিত করে মা, বোন, শ্রমজীবী, ব্যবসায়ী–সবাই যাতে ন্যায়, মর্যাদা ও সাম্যের অধিকার পায়।’

রেজাউল করিম বলেন, ‘আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই নীতি-আদর্শ রেখেছেন, তার বাইরে কেউ শান্তি বা মুক্তি কখনো পাবে না। এ কারণেই আমাদের আন্দোলন শুধু রাজনৈতিক নয়, বরং নৈতিক ও সামাজিক পরিবর্তনের আন্দোলন।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জুলাই সনদ   নির্বাচন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close