বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মেডিকেল কলেজ ধ্বংসের দ্বারপ্রান্তে      ● লি বেকারের জোড়া গোলে চাপে বাংলাদেশ      ● সাইবার অপরাধ দমনে যাত্রা শুরু ‘সাইবার পুলিশ ইউনিটের’      ● ‘জামায়াত পারেনি, প্রধানমন্ত্রী পেরেছেন’: রুহুল কুদ্দুস কাজল      ● নানাবাড়ির স্মৃতি মনে করে যা বললেন প্রধানমন্ত্রী      ● ইয়ানবু রক্ষায় সেনা-প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে ফ্রান্স      ● হাসপাতালে ডেঙ্গু-ডায়রিয়ার রোগীদের ঠাঁই ফ্লোরে      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● ডিজিটাল পেমেন্ট বাড়াতে বনানীতে বাংলা কিউআর প্রচারণা      ● জাতীয় প্রেস ক্লাবে কবিতা পাঠের আসর      ● ব্রিজে বাড়তি টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন      ● ঢাকা ওয়াসা সিবিএ নেতাদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর সাক্ষাৎ      
ধর্মের নামে অধর্মকে প্রশ্রয় দেয়া যাবে না: যশোর ডিসি
যশোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪২ পিএম আপডেট: ১৯.০৯.২০২৫ ৯:০৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যশোরে সনাতন ধর্ম সংঘের ঢাকী প্রতিযোগিতায় জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেছেন, ধর্মের নামে অধর্মকে প্রশ্রয় দেয়া যাবে না। 

তিনি বলেন, অসম্প্রদায়িক বাংলাদেশে সবাইকে মিলেমিশে থাকতে হবে। ব্যক্তি প্রয়োজনে ধর্মকে ব্যবহার করা যাবে না। কিছু মানুষ নিজের স্বার্থ হাসিলে ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টি করে। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) শহরের টাউনহল মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, কোন ধর্মকে ঘৃণা করা যাবে না। কারো বিশ্বাসে আঘাত করে কথা বলা যাবে না। সব ধরণের বিশ্বাসের উপর শ্রদ্ধা রাখতে হবে। মানবিক মানুষ হতে হলে শ্রদ্ধাবোধ ও ভালবাসার বিকল্প নেই।

প্রতিযোগিতায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব। এছাড়া আরো উপস্থিত ছিলেন, কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মসিউল আযম, রাইটসের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অসীম কুন্ডু, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ফন্টের যুগ্ম-আহবায়ক অলোক কুমার ঘোষ ও জাতীয় হিন্দু ফন্টের সভাপতি অলোক অধিকারীসহ অন্যান্যরা।

যশোর জেলা সনাতন সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার ঘোষের সভাপতিত্বে দীপক রায়ের সঞ্চলনায় এ সময় আরো বক্তব্য রাখেন গোপিকান্ত সরকার ও পূজা উদযাপন পরিষদের যুগ্ম-আহবায়ক মৃণাল কান্তি দে। পরে ২০ জন ঢাকীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।


স্বদেশ প্রতিদিন/শাহো



আরও সংবাদ   বিষয়:  যশোর   পূজা উদযাপন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close