বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নানাবাড়ির স্মৃতি মনে করে যা বললেন প্রধানমন্ত্রী      ● ইয়ানবু রক্ষায় সেনা-প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে ফ্রান্স      ● হাসপাতালে ডেঙ্গু-ডায়রিয়ার রোগীদের ঠাঁই ফ্লোরে      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● ডিজিটাল পেমেন্ট বাড়াতে বনানীতে বাংলা কিউআর প্রচারণা      ● জাতীয় প্রেস ক্লাবে কবিতা পাঠের আসর      ● ব্রিজে বাড়তি টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন      ● ঢাকা ওয়াসা সিবিএ নেতাদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর সাক্ষাৎ      ● আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান      ● IBWF-এর ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত      ● ভারতীয় অস্ত্রসহ কোটি টাকার চালান জব্দ      ● তুরস্ক সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব      
নানাবাড়ির স্মৃতি মনে করে যা বললেন প্রধানমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৭:২৯ পিএম

নানা বাড়ির স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আজ বহু বছর পর নানাবাড়ি আসলাম। খুব সম্ভবত ১৯৮৪ সালে এসেছিলাম। এরপর ১৯৯১ সালে এসেছিলাম। দেশের মানুষের জন্য কাজ করতে হবে, নানাবাড়ির জন্য কাজ করতে হবে।’

বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও একাধিক কর্মসূচিতে অংশ নিতে বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

বক্তব্যের আগে প্রধানমন্ত্রী ফেনীর পরশুরাম ও ফুলগাজীর মানুষকে বন্যার হাত থেকে বাঁচাতে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্প এবং নদী খনন কর্মসূচির উদ্বোধন করেন।

উন্নয়ন কর্মসূচি উদ্বোধন করে তারেক রহমান বলেন, ‘ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এই নদীটি খনন করব। এখন আমরা সেটি বাস্তবায়ন করতে এসেছি।’

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘অরাজকতা তৈরির চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল। আপনারা দেখেছেন ১৯৭১ সালে তাদের ভূমিকা কী ছিল। ফেব্রুয়ারির নির্বাচনে তারা কিছু আসনে নির্বাচনে জিতে নানা ধরনের কর্মকাণ্ড করছে। সময় এসেছে সচেতন হওয়ার। তারা আমাদের নসিহত করে। আমরা বলব, দয়া করে নিজের দিকে তাকান।’

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ফেনী সফর করছেন তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে রওনা হন তিনি। পরে দুপুর ২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close