প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:২৫ পিএম

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির শিক্ষার্থীদের ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আলা উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কোরআন মাজিদ থেকে তিলাওয়াত করেন মো. আব্দুল আজিজ। ইসলামী সংগীত পরিবেশন করেন মো. সাজ্জাদ হোসেন।
মাদ্রাসার উপাধ্যক্ষ জহুরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন সিনিয়র সহকারী মাওলানা হাফেজ একরামুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন।
এ সময় বক্তব্য রাখেন মান্দার বাড়িয়া মহিলা মাদ্রাসার সুপার মাওলানা নুরুন্নবী, মীরসরাই কলেজের প্রভাষক সাইদুল ইসলাম, নাহেরপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ছলিম উল্ল্যাহ, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের আইসিটির প্রভাষক ইঞ্জিনিয়ার ওমর ফারুক, এসএম আরিফ ও এবিএম জসিম উদ্দিন।
বক্তারা আলিম শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিকতা ও ইসলামী আদর্শ অনুসরণের পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করার আহ্বান জানান। তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে লেখাপড়া করার পরামর্শ দেন।
অনুষ্ঠানের শেষ পর্বে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ছবক প্রদান করা হয়। পরে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং মাদ্রাসার সার্বিক কল্যাণ ও সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাত পরিচালনা করেন মিঠাছড়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নিজামুল হক ছাদেকী। এ সময় দেশ, জাতি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের শান্তি, সমৃদ্ধি ও সফলতার জন্য দোয়া করা হয়।
স্বদেশ প্রতিদিন/এফএইচ