বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আবারও ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মুকুট জিতলেন মিথিলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৯ পিএম

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ খেতাব অর্জন করলেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো মিস ইউনিভার্স বাংলাদেশ-এর মুকুট পরলেন তিনি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের আলোকি গ্রিন হাউসে আয়োজিত বর্ণিল অনুষ্ঠানে এবারের আসরের বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় মিথিলার নাম। তাকে বিজয়ের মুকুট পরিয়ে দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা এবং মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল।

বিজয়ী হওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে মিথিলা বলেন, ‘আজ আমি যা কিছু, তা আমার মায়ের জন্যই সম্ভব হয়েছে। তিনি সবসময় আমার শক্তি ও অনুপ্রেরণা ছিলেন। এই অর্জন যেমন আমার, তেমনি তারও।’

সুন্দরী প্রতিযোগিতায় এ সাফল্য অর্জনের পর মিথিলা প্রতিনিধিত্ব করবেন ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায়। এটি চলতি বছরের নভেম্বরেই থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়া প্রসঙ্গে এ সুন্দরী বলেন, ‘আমি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই। মর্যাদা, সাহস ও সম্মানের সঙ্গে দেশের সুনাম রক্ষার সর্বোচ্চ চেষ্টা করবো।’

প্রসঙ্গত, চলতি বছর ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ খেতাব জয়ের আগে  ২০২০ সালেও ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ খেতাব জিতেছিলেন মিথিলা। তবে সে বছর করোনা পরিস্থিতির কারণে আন্তর্জাতিক মঞ্চে অংশ নিতে পারেননি তিনি।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মিস ইউনিভার্স বাংলাদেশ   মিথিলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close